ফের ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ
দি নিউজ লায়ন; ফের ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আগের বিধিনিষেধই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বের হবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান নিয়ম মেনেই খুলবে। জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। টিকা নেওয়া থাকলে কাজ করতে পারবেন নির্মাণ শ্রমিকরা।''
তবে ''প্লিজ দয়া করে লকডাউন বা কার্ফু বলবেন না। লকডাউন আলাদা আইন। অতিমারি পরিস্থিতিতে বাধানিষেধ জারি করছি। কোভিড কিছুটা হলেও কমেছে। মানুষ সহযোগিতা করছে। তাই আমরা আর একটু সময় নিচ্ছি। এর জন্য ক্ষমা চেয়ে নেব। তবে অর্থনীতি সচল রাখতে নির্দিষ্ট সীমার মধ্যে সব চালু আছে। অনলাইন পরিষেবাও সচল।''

Post a Comment