এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হোলো
দি নিউজ লায়ন; এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হোলো। প্রাথমিকভাবে ২০০ বেড নিয়ে শুরু করা হচ্ছে কোভিড হাসপাতাল। এমনটাই জানিয়েছেন বীরভূমের মুখ্য চিকিৎসা আধিকারিক হিমাদ্রি আড়ি। পরবর্তী সময়ে আরো ২০০ বেড সংখ্যা বাড়ানো হবে। মোট ৪০০ বেড রাখা হবে কোভিডে আক্রান্ত রোগীদের জন্য।
খবর প্রকাশ শাস্তি খুশির হাওয়া সিউড়ী শহর জুড়ে। মুখ্য চিকিৎসা আধিকারিক হিমাদ্রি আড়ি আরো দাবী করে বলেন , এই মুহূর্তে অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের কে সিউড়ি সদর হাসপাতালের পুরনো বিল্ডিং এ স্থানান্তরিত করা হচ্ছে, কারণ সিউড়ি সুপার স্পেশালিটি নতুন ভবনে অক্সিজেনের সাপ্লাই লাইন তৈরি করা আছে, করোনায় অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হয়ে পড়েছে তাই ভবনকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে।
আপাতত যা অক্সিজেন রয়েছে তাতে আগামী বেশ কিছুদিন করোনায় আক্রান্ত রোগীদেরকে অনায়াসে অক্সিজেন সাপ্লাই দেওয়া যাবে, এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। সদ্য বিধানসভা নির্বাচনে জিতে আসা তৃণমূল কংগ্রেসের বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবার পর থেকেই করণা মোকাবিলায় কে প্রথম গুরুত্ব দিয়েছেন, তাই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ২০০ টি কোভিড বেড বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক কাজ সম্পন্ন হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য মানুষকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া।

Post a Comment