তৃণমূলের উদ্যোগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের খাবার বিতরণ
দি নিউজ লায়ন; রাজ্য জুড়ে চলছে করোনা বিধি নিষেধ। আগামী পনেরোই জুন পর্যন্ত। এই বিধিনিষেধের ফলে সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে হোটেল ও খাবারের দোকানগুলি। সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে মেদিনীপুরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা চিকিৎসাধীন রোগীর আত্মীয় স্বজনদের ও সাধারণ দরিদ্র মানুষদের খাবার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার সেই উদ্যোগ ১১ তম দিনে পড়েছে। বৃহস্পতিবার তৃণমূ্রলে মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা ,জেলা কমিটির সম্পাদক সুজয় হাজরা,তৃণমূল কংগ্রেসের নেতা সৌরভ বসু সহ দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত থেকে হাসপাতালে আসা মানুষদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।
আগামী কয়েকদিন একইভাবে ওই সব মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হবে বলে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান ।আগামী পনেরোই জুন পর্যন্ত রাজ্য সরকার একই বিধি নিষেধ পুনরায় জারি করেছে বৃহস্পতিবার। তাই আগামী দিনগুলি ও এভাবেই তারা মানুষের পাশে দাঁড়াবেন বলে তিনি জানান ।

Post a Comment