ব্যারাকপুর করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে
দি নিউজ লায়ন; ব্যারাকপুর করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। ব্যারাকপুরে করোনা মোকাবিলায় তৎপর নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী। দায়িত্ব ভার গ্রহণ করেই এই করোনা পরিস্থিতি তে তৎপরতা দেখালেন বিধায়ক।
তার উদ্যোগে ব্যারাকপুর ভুসিপাড়ায় দিশা চক্ষু হাসপাতালের বিপরীতে দীর্ঘদিন ধরে পরে থাকা একটি জরাজীর্ণ বেসরকারি হাসপাতালকে কোভিড হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হল। বিধায়ক রাজ চক্রবর্তী এদিন ওই হাসপাতাল পরিদর্শন করেন। তার সাথে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা, বিএনবসু হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য্য, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস প্রমুখ।

Post a Comment