করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রের উপরে বোঝা চাপাতে চাইলেন না, নবীন পট্টনায়ক - The News Lion

করোনা পরিস্থিতিতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রের উপরে বোঝা চাপাতে চাইলেন না, নবীন পট্টনায়ক

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতিতে আর্থিক সাহায্য চেয়ে বোঝা বাড়াব না। এদিন এমনটাই বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। একইসঙ্গে ওড়িশায় ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা খতিয়ে দেখতে আসার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। শুক্রবার নবীন পট্টনায়েকের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


পরে আকাশ পথে দুর্গত এলাকা পরিদর্শন করেন। তবে এখনই কোনও ক্ষতিপূরণ চাননি নবীন পট্টনায়েক। তাঁর কথায়,'দেশে এখন কোভিড-১৯ অতিমারি সর্বোচ্চ পর্যায়ে। সে কারণে তাৎক্ষণিক আর্থিক সাহায্য চেয়ে কেন্দ্রের উপর আর্থিক বোঝা চাপাতে চাই না। সমস্যার মোকাবিলা নিজেদের অর্থেই করব' বলে জানান নবীন পট্টনায়েক 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.