স্নান করতে গিয়ে জলে ডুবে একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যু - The News Lion

স্নান করতে গিয়ে জলে ডুবে একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যু

 


দি নিউজ লায়ন;  স্নান করতে গিয়ে জলে ডুবে একই সাথে স্বামী স্ত্রীর মৃত্যু। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের গুইয়াদহ এলাকার। জানা গিয়েছে মৃত স্বামীর নাম সৈনিক বেদ (২০), মৃত স্ত্রীর নাম পায়েল বেদ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বেলা দশটা নাগাদ স্বামী-স্ত্রী দুজনেই একই সাথে স্নান করতে যায় গুইয়াদহ এলাকার এক জলাশয়ে।


স্নান করে বাড়ি না ফেরায় আশপাশের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এরপর একজনের দেহ ভেসে ওঠলে স্থানীয়দের নজরে আসে। তারপর স্থানীয় মানুষজনের তৎপরতায় তল্লাশি চালিয়ে আরেক জনের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পছায়।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 


পাশাপাশি পুলিশ ওই  ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো তা তার পরিবারের কেউ বলতে পারছে না। তবে দুজনে একসঙ্গে স্থানীয় জলাশয়ে স্নান করতে গিয়েছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয় মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর আসল কারন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.