আজ আপনাদের জন্য রইল ঠাকুরবাড়ির একটি বিশেষ পদ, যা রবি ঠাকুরের খুবই প্রিয় - The News Lion

আজ আপনাদের জন্য রইল ঠাকুরবাড়ির একটি বিশেষ পদ, যা রবি ঠাকুরের খুবই প্রিয়

 


দি নিউজ লায়ন; 

উপকরণ: 

মাঝারি সাইজের দুটো আলু, 

পটল ৫টা, 

মিষ্টি কুমড়ো ১ ফালি, 

কাঁচা পেঁপে ছোট ১টা, 

ঝিঙা ৫টা, 

তেল ২৫০ গ্রাম, 

বরবটি ৮টা, 

বেগুন ২টা, 

শুকনা লঙ্কা ৭ থেকে ৮টা, 

পুঁইপাতা কয়েকটা, 

পাঁচফোড়ন ২ টেবিল চামচ, 

আদা ছেঁচা ১০০ গ্রাম, 

চালের গুঁড়ো ১ কাপ 

দুধ ২ কাপ।  


প্রণালি: 

 প্রথমে সব সবজিগুলি ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিন। তারপর যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আলাদা করে রেখে দিন এক পাত্রে।  তেলে প্রথমে লঙ্কা, পাঁচফোড়ন, আদা ছেঁচা দিয়ে দিন ও সেটা ভালো করে নাড়ুন। একটু নেড়েই বেছে রাখা সবজিগুলো দিয়ে দিন ও আবার নাড়ুন।  এরপর বাকি সবজি দিয়ে আস্তে আস্তে কষতে থাকুন। সব সেদ্ধ হলে নামিয়ে রেখে দিন।  আরেকটি কড়াইতে এবার দুধে চালের গুঁড়ো মিশিয়ে ঢেলে দিতে হবে। অন্য এক প্যানে ২ চামচ ঘি দিয়ে গরম করে একটু পাঁচফোড়ন ভেজে ওই সবজিতে ঢেলে দিন। তাহলেই তৈরি হয়ে গেলো ঠাকুরবাড়ির নিরামিষ পদটি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.