করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃতদেহ দাহ খবরে উত্তেজনা ফুলেশ্বরে - The News Lion

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃতদেহ দাহ খবরে উত্তেজনা ফুলেশ্বরে

 


দি নিউজ লায়ন;   করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃতদেহ সিজবেড়িয়া পর্যটন কেন্দ্রের সামনে নদীর পাড়ে দাহ করা হবে। এই খবরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল ফুলেশ্বরের সিজবেড়িয়া পর্যটন কেন্দ্রে। অভিযোগ বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ দাহ করার জায়গা নির্দিষ্ট করতে এলে এলাকাবাসী পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর একসময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে এলাকাবাসী পুলিশের নির্দিষ্ট করা জায়গা ঘিরে দেয় এবং পর্যটন কেন্দ্রে ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দেয়। যদিও প্রশাসন সূত্রে খবর আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।  রাজ্যের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের; পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এইসব মৃতদেহ দাহ করতে সমস্যায় পড়ছে প্রশাসন।


 প্রতিটি জেলায় কয়েকটি নির্দিষ্ট জায়গায় এইসব মৃতদেহ দাহ করার ব্যবস্থা হলেও বিকল্প জায়গা খোজা শুরু করেছে প্রশাসন। সূত্রের খবর সেই রকম ফুলেশ্বরের সিজবেড়িয়া পর্যটন কেন্দ্রের সামনে নদীর পাড়ে করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের মৃতদেহ দাহ করা চিন্তাভাবনা করা হয়। সূত্রের খবর সেইমতো বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গা পরিষ্কার করা শুরু করে ‌‌‌‌‌। স্থানীয় সূত্রে খবর পুলিশের এই কাজ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসা করলে জানতে পারে মৃতদেহ দাহ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ এরপর এই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ‌। আশেপাশের এলাকা থেকে বহু মানুষ জয় পর্যটন কেন্দ্রে। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। 


বেশ কিছুক্ষণ চলার পর একসময় পুলিশ রণেভঙ্গ দেয়। আর এরপরে এলাকাবাসী পুলিশের নির্দিষ্ট করা জায়গা ঘিরে দেয় ও পর্যটন কেন্দ্রে ঢোকার মুখে বাশের ব্যারিকেড করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় পর্যটনকেন্দ্র থাকায় প্রচুর মানুষ এখানে ভিড় জমায়, প্রতিদিন বয়স্ক লোকেরা নদীর পাড়ে হাওয়া খেতে আসে এছাড়াও খেলার মাঠে প্রচুর মানুষ খেলাধুলা করে। সুতরাং এখানে করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের দেহ দাহ করলে এলাকায় দূষণ ছড়াবে।  বিষয়টি নিয়ে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।  এই বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস জানান আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় এবং খেলার মাঠ থাকায় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়েছে সেই কারণে এখনই কিছু বল হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.