আজ আপনাদের জন্য রইল সুজি দিয়ে তৈরি সুস্বাদু চমচম
দি নিউজ লায়ন;
উপকরণ:
সুজি- ১/২ কাপ
তরল ঘন দুধ- ১ কাপ
চিনি- ১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
ডিম- ১ টি
তেল- ভাজার জন্য।
সিরার জন্য:
চিনি- ১ কাপ
জল- ২ কাপ
দারুচিনি- ২ টি।
প্রণালি:
একটি পাত্রে দুধ দিয়ে গরম করতে হবে। তারপর উতলে আসলে চিনি, ঘি, সুজি দিয়ে একটু নরম ময়ান দিতে হবে। ঠান্ডা হলে ফেটানো ডিম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে সুজিকে ময়ান দিতে হবে। এরপর ময়ানটাকে হাতে একটু ঘি নিয়ে চমচমের শেপ দিতে হবে। একটি গভীর প্যানে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গরম সিরায় ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। পরে সিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চমচম।

Post a Comment