হরিশ্চন্দ্রপুরে গুলি করে খুন, গ্রেফতার দুই দুষ্কৃতী
দি নিউজ লায়ন; এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার করিয়ালি বাজার এলাকায়। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে। রাতেই মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম চাঁদ সিং (২২)। অভিযুক্ত দুষ্কৃতির নাম কার্তিক রবিদাস। এই ঘটনায় অভিযুক্তের আরো এক সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । দুজনেই ঘটনার পর পুখুরিয়া থানার সামসি এলাকায় গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে পুলিশ। এরপর ঘটনার রাতেই অভিযান চালিয়ে সামসি এলাকা থেকে কার্তিক রবিদাস সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়ার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছির অভিযুক্ত কার্তিক রবিদাসের। মাঝে তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়। এরপর ওই মেয়েটিকে অভিযুক্ত কার্তিক মাঝেমধ্যে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ। আর এই নিয়েই প্রতিবাদ করেছিলেন প্রতিবেশী চাঁদ সিং। আর তারই জেরে অভিযুক্ত কার্তিক রবিদাসের সঙ্গে চাঁদ সিংহের বচসা হয়।
বদলা নিতেই মঙ্গলবার রাতে প্রকাশ্য রাস্তায় চাঁদ সিংয়ের বুকে গুলি করে খুন করে ওই দুষ্কৃতি বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন , গুলিবিদ্ধদের ঘর অভিযোগে দুই জনকে গ্রেফর করা হয়েছে। মঙ্গলবার 22 জনকে জিজ্ঞাসাবাদের জন্য চাচোল মহকুমা আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Post a Comment