দীর্ঘ বিরতির পর ফের ক্যামেরার সামনে দেবশ্রী - The News Lion

দীর্ঘ বিরতির পর ফের ক্যামেরার সামনে দেবশ্রী

 


দি নিউজ লায়ন;   দীর্ঘ বিরতির পর স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ক্যামেরার সামনে ফিরলেন দেবশ্রী রায়। এবার জি বাংলায় মুক্তি পেল ধারাবাহিক ‘সর্বজয়া’র প্রোমো। সর্বজয়ায় নাম ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে। দেবশ্রীর এই কামব্যাক বাংলা টেলিভিশনে আলোড়ন তুলেছে।


 যদিও, দেবশ্রী টেলিভিশনে প্রথম নন। তবে  ক্যামেরার সামনে ফিরছেন বেশ কিছুদিন পর। এই ধারাবাহিকে উপরি পাওনা দেবশ্রী রায়ের নাচও। তবে কবে থেকে দর্শক দেখতে পাবেন ধারাবাহিক সে বিষয়ে এখনই কিছু জানা যায় নি। এই ধারাবাহিকে তাঁর স্বামীর চরিত্রে থাকবেন কুশল চক্রবর্তী। এ ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে স্বাগতা মুখার্জি, মৌমিতা গুপ্ত, সুপ্রিয় দত্তকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.