ইয়াস-এর দাপটে পশ্চিম মেদিনীপুরে আড়াই লক্ষ মানুষ ত্রাণ শিবিরে
দি নিউজ লায়ন; ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন , মোহনপুর , নারায়ণগড় , সবং , মেদিনীপুর সদর ব্লকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি । বুধবার দাঁতন , মেদিনীপুর সদর ব্লক , শালবনি , মোহনপুর , পিংলা , গুড়গুড়িপাল , মেদিনীপুর শহরে বেশ কিছু গাছ ভেঙে পড়ে। গাছ পড়ে গাড়ি ও বাড়ির ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টিনের চালা উড়ে গেছে।
ইতিমধ্যে জেলার আড়াই লক্ষ মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। জেলা জুড়ে ১১ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
বুধবার বিকেলে সবং এর নওগাঁ গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ হাই স্কুল , দাদরা গ্রাম পঞ্চায়েতের চাঁদকুড়ি হাই স্কুল , বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঝড়েশ্বর বানীভবন , বেনেদীঘি হাই স্কুলের ত্রাণ শিবিরে যান রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূইঁয়া , কর্মাধক্ষ্য আবু কালাম বক্স , প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূইঁয়া ।
সেখানে থাকা দূর্গত মানুষের হাতে খাবার , ওষুধ , পানীয় জল , পোশাক , শিশু খাবার , মাস্ক , স্যানিটাইজার তুলে দেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া। পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কমল বলেন ঝড়ে বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি ।যারা ত্রাণশিবিরে রয়েছেন বুধবার রাতেও তারা ত্রাণশিবিরে থাকবেন ।তাদের থাকা খাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাস্তায় ভেঙে পড়া গাছ গুলি রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়েছে। ঝড় মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং গোটা পরিস্থিতির উপর জেলা প্রশাসন নজর রাখছে বলে তিনি জানান।

Post a Comment