সরকারি নির্দেশিকা পালনে এলাকায় দিনভর তল্লাশি অভিযান পুলিশের
দি নিউজ লায়ন; বাজারে তল্লাসি অভিযান থেকে শুরু করে সরকারি নির্দেশিকা পালনে কড়া পদক্ষেপ নিয়ে এগিয়ে এলেন খোদ ভগবানগোলা থানার ওসি দীপক হালদার । দিনভর স্থানীয় ব্যবসায়ী মহল কে করোনা সচেতনাতার পাশাপাশি জানান দিলেন সরকারি নির্দেশিকা পালন করা না হলে হতে পারে জেল অথবা জরিমানাও । আপাতত ওসির এই উদ্যোগে নিয়ন্ত্রন করা গিয়েছে সরকারি নির্দেশ মেনে দোকান পাট খোলা ও বন্ধ করা ।
সামনেই খুশির ঈদ । ফলে মুসলিম অদ্যসিত ভগবানগোলা বাজারে সকাল হলেই কেনা কাটা করতে মানুষের ঢল লক্ষ করা যাচ্ছে । সন্ধ্যাতেও উপচে পড়া ভিড় না থাকলেও ক্রেতাদের আনা গোনা লক্ষ করা গিয়েছে । স্থানীয় পুলিশ এই খবর পেয়ে বিশাল পুলিশ নিয়ে বাজারে হানা দেন । মানুষ কে করোনা নিয়ে সচেতন করে তোলার পাশাপাশি দোকানদারদের উদ্দেশ্যে বেশ কড়া হতে দেখা গিয়ে ছে ওই পুলিশ অফিসার কে ।
রীতি মত এলাকার ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয় করোনা আবহে সরকারি নির্দেশ মেনে বাজার খোলা যেমন যাবে তেমনি নিদৃস্ট সময়ে দোকান বন্ধ করতে হবে না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে । এই ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী পিন্টু সরকার ,সাবির শেখ বলেন , “ পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা মানুষের স্বার্থেই নেওয়া হয়েছে ।ফলে সরকারি নির্দেশ মেনেই আমাদের কেনাবেচা করা উচিৎ ।”

Post a Comment