সিকিম ও দার্জিলিং পাহাড়ী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা - The News Lion

সিকিম ও দার্জিলিং পাহাড়ী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

 


দি নিউজ লায়ন;   সিকিম ও দার্জিলিং পাহাড়ী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।উত্তরের  সমতলে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইয়াশ উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে প্রভাব ফেলতে সক্ষম হবে না আবহাওয়া দপ্তর সূত্রে তার পূর্বাভাস পূর্বেই মিলেছে। তবে দার্জিলিং জেলায় সর্বতভাবে  পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। জেলায় পাহাড়ের কার্শিয়াঙ ও সমতলে শিলিগুড়িতে মোতায়েন রয়েছেন দুটি এনডিআরেফের  দল। 


যারা পুরো জেলায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।বনদপ্তরের তিনটি টিম রয়েছে পরিস্থিতি মোকাবিলায়। শিলিগুড়ি শহরে পুরনিগমের তরফে খোলা কন্ট্রোল রুম বৃহস্পতিবার দিনভর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য খোলা থাকছে। এছাড়া মহানন্দার জলস্তরের ওপর নজর রাখা হচ্ছে। জলস্তর বিপদ সীমার কাছাকাছি পৌঁছলে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষকে লকগেট নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে।


 পরিস্থিতি বেগতিক হলে চটজলদি মহানন্দার নদী সংলগ্ন বস্তি এলাকার মানুষদের সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে এর মাঝেই বুধবার সন্ধ্যায় পর  শিলিগুড়ি মহানন্দায় মরা মাছ ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্দেশিকা ভেঙে নদীতে নেমে পড়েন নিকটবর্তি বস্তি এলাকার মানুষেরা। পরবর্তীতে প্রশাসনের তরফে সতর্ক করা হয় স্থানীয়দের। 


অন্যদিকে আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানান বুধবার ও বৃহস্পতিবার উত্তর বৃষ্টিপাত হবে তবে তা ইয়াশের সরাসরি প্রভাবে নয়। বিস্তৃণ মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত। তিনি জানান ইয়াশ বালাসনে ল্যান্ডফল করে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে এই পথে তা খুব জোড়ালো থেকে কিছুটা শক্তি হ্রাস পাবে। উত্তরের সমতলে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্ত ভাবে সিকিম দার্জিলঙ সহ পাহাড়ি ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়বাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.