আজ আপনাদের জন্য রইল দারুন স্বাদের দই বড়া রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
মাসকলাই ডাল - এক কাপ
ভাজা জিরে গুঁড়ো- ১ চা চামচ
ভাজা লঙ্কার গুঁড়ো- আধা চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- সামান্য পরিমাণ
টক দই- ১ কাপ
বিট লবণ- হাফ চা চামচ
ধনে পাতা বাটা- হাফ চা চামচ
চিনি- ২ চা চামচ
তেঁতুল গোলা- ৩ চা চামচ
ধনে পাতা- ১ চা চামচ
পুদিনা পাতা- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- পরিমানমতো
প্রণালীঃ
প্রথমে ডাল ভালো করে ধুয়ে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা ডালের সাথে আদা, কাঁচালঙ্কা ও ধনে পাতা বাটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। তারপর একটি পাত্রে তেল গরম করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া গুলো ভাজা হলে অন্য একটি পাত্রে পরিমান মতো জল দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তেঁতুল গোলা দিয়ে বড়াগুলো ২০-৩০ মিনিট রাখুন।
এবার দই, চিনি, লবণ, শুকনা লঙ্কার গুঁড়ো, বিট লবণ, রসুন বাটা, কাঁচালঙ্কা ও পুদিনা পাতা এবং জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এখন বড়া জল থেকে ছেঁকে নিয়ে একটি পরিবেশন পাত্রে রাখুন। এবার বড়ার উপরের দইয়ের মিশ্রণটি সুন্দর করে ঢেলে দিন। এর উপরে ছিটিয়ে দিন জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো। চাইলে পুদিনা পাতা বা ধনে পাতা কুচি দিতে পারেন। এখন ১-২ ঘন্টা ফ্রিজে রাখুন ঠান্ডা করার জন্য। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুন স্বাদের দই বড়া।

Post a Comment