টিকা নেওয়ার পরে কি আগের মতো মাস্ক ছাড়া বেরোনো যাবে, কি বলছে বিশেষজ্ঞরা - The News Lion

টিকা নেওয়ার পরে কি আগের মতো মাস্ক ছাড়া বেরোনো যাবে, কি বলছে বিশেষজ্ঞরা

 


দি নিউজ লায়ন    আন্তর্জাতিক বেশকিছু বিশেষজ্ঞ জানাচ্ছেন, টিকা নেওয়া হলেও আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন টিকাটি গ্রহণ করছি। তার কারণ হিসেবে তারা ব্যখ্যা করেছেন, ফাইজার-বায়োএনটেক এবং মোডার্নার ভ্যাকসিনগুলির দুটি ডোজ নেওয়ার ২ সপ্তাহে পরে ব্যক্তিটিকে সুরক্ষিত বলে বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে আবার জনসন এবং জনসনের ভ্যাকসিনের জন্য, যা একটি ডোজ দেওয়া হয়, সেই ক্ষেত্রেও ২ সপ্তাহ পরে পুরোপুরি সুরক্ষিত বলে হিসাবে বিবেচনা করা হয় ব্যক্তিকে। তবে এই ২ সপ্তাহের পার না হওয়া পর্যন্ত আগের নিয়মে সকলকে মাস্ক পরা সহ সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে।     


এর পাশাপাশি আরও উল্লেখ করে বলা হয়েছে করোনা ছাড়াও অন্য কোনও রোগ থাকলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং নিয়মিত কোনও ওষুধ সেবন করতে হয় এমন মানুষের ক্ষেত্রে টিকা দেওয়া হলেও সম্পূর্ণ সুরক্ষিত বলে বিবেচিত হবে না। আর সেক্ষেত্রে তাদের আগের মতো মাস্ক পরতে হবে।  টেক্সাসের হাউস্টন মেথোডিস্ট হাসপাতালের গবেষক ডঃ এস ওয়েসলি লংয়ের মতে, একাধিক মানুষ রয়েছে এমন জায়গায় টিকা নেওয়া থাকলেও মাস্ক পরা উচিত।


 একাধিক মানুষের মধ্যে কে টিকা নিয়েছে তা আমাদের কাছে একপ্রকার অজানা। সেই কারণে কোনও জনাকীর্ণ অঞ্চল বা বড় সমাবেশে থাকলে মাস্ক ব্যবহার করা গুরত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে। পাশাপাশি আরও যোগ করে তিনি জানান, টিকা নিলে করোনা ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা যেমন কম, ঠিক তেমন ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বা ইমিউনোকমপ্রোমাইজড ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর সময় তাদের সুরক্ষার কথা ভেবে মাস্ক পরা দরকার। এছড়াও টিকা গ্রহণ হয়নি অথবা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না এমন জায়গায় মাস্ক ব্যবহার করা প্রয়োজন। কাজের জায়গা, প্লেন, রেস্তোঁরা, মুদি দোকান বা অন্যান্য খুচরা দোকানের মতো সব জায়গাগুলিতে মাস্ক পর পরতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.