বজ্রাঘাতে নিহত 3 গুরুতর জখম 7 - The News Lion

বজ্রাঘাতে নিহত 3 গুরুতর জখম 7

       


দি নিউজ লায়ন;    বজ্রাঘাতে নিহত 3 গুরুতর জখম 7 এদের মধ্যে আশঙ্কাজনক ২। বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটা নাগাদ প্রথম ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রামনা - বিলপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আচমকাই ঝড় বৃষ্টি শুরু হওয়ায় ৮ জন একটি কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। 


মিনিট খানেকের মধ্যে সেখানে বাজ পরে। তখন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাহাবুল শেখ (১৭) এবং শহিদুল ইসলাম (১৬) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাকি ছ'জনের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


 দ্বিতীয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের লোচনমাটি এলাকায়। এখানে বাজ পড়ে একজন মহিলা গুরুতর জখম হয়েছেন। তিনিও আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তৃতীয় প্রাণহানির ঘটনা ঘটে নদীয়ার নাকাশিপাড়ায়। নিহত ব্যক্তির নাম সনাতন বর্মন (৪৫)। বৃহস্পতিবার বেলা 11 টা নাগাদ নিজের জমিতে বেগুন চারা লাগাতে যান। খানিকক্ষণ পরে প্রবল বৃষ্টি শুরু হয় কিছু বুঝে ওঠার আগেই বজ্রাঘাতে জমিতেই মৃত্যু হয় তার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.