বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার এক যুবক - The News Lion

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

 


দি নিউজ লায়ন;   বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের  অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ।নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঐ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতের নাম নীলাদ্রি আচার্য। এর বাড়ি অশোকনগরে। শুক্রবার ধৃতকে  বারাসত হাসপাতালে তোলা হলে ৩ দিনের পুলিশি হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক। এদিনই নির্যাতিতার শারীরিক পরিক্ষা এবং গোপন জবানবন্দীও নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে অভিযুক্তের সাথে ঐ তরুণীর  বেশ কয়েক বছরের  সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে।কিন্তু ঐ তরুণী বিয়ের জন্য চাপ দিলে অস্বীকার করে ঐ যুবক। এরপরেই গত বুধবার তরুনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অশোকনগর ভৈরবতলা এলাকা থেকে নীলাদ্রি আচার্যকে  গ্রেপ্তার করা হয়েছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.