মাঠে ফিরতে চান দীপেন্দু
দি নিউজ লায়ন ; তৃণমূল কংগ্রেসের প্রতি অভিমান নিয়ে গত ৮ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। কিন্ত গতকাল যেভাবে রাজ্যের দুই ক্যাবিনেট মন্ত্রী সহ চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে বিষয়টিকে মেনে নিতে পারেননি তিনি। তাইতো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তিনি পাঠিয়ে দিলেন ইস্তফাপত্র।
দীপেন্দু ওরফে মিঠু জানিয়েছেন, আপাতত মাঠের ছেলে হিসাবে মাঠেই থাকতে চান তিনি। বলেন, গতকাল এই করোনা আবহের মধ্যে দাঁড়িয়ে সিবিআইকে সামনে রেখে যা করা হলো এমন রাজনীতি আমি কোনওদিন করিনি, ভবিষ্যতে কোনওদিন করবোও না। গতকালের ঘটনা একেবারেই সমর্থনযোগ্য নয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যকে ২৪ হাজার ৫৮ ভোটে হারিয়ে তৃণমূলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দীপেন্দু বিশ্ব্বাস।
কিন্ত এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী না করায় অভিমানে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। গত ৮ মার্চ সকালে বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের বাসভবনে গিয়ে দেখা করে ওইদিন বিকালেই কলকাতার হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে পৌছে বিজেপির পতাকা হাতে তুলে নেন। তবে বিজেপিতে যোগ দিলেও বিজেপির প্রচারে যাননি তিনি।
এমনকী তৃণমূল বা তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আপত্তিমূলক কোনও মন্তব্য করেননি। এবারে বিজেপি ত্যাগ করলেও তিনি যে তৃণমূলে ফিরবেন এমন ইঙ্গিত দেননি।
বরং তিনি রাজনীতির বাইরে থেকে মাঠেই ফিরতে চান বলে জানিয়েছেন। দীপেন্দু বলেন, আমি মহামেডান স্পোটিংয়ের ফুটবল সচিব। সামনে কলকাটা লিগ। ফলে কলকাতা লিগ নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে। তাছাড়া মহামডানকে আই লিগ চ্যাম্পিয়ান করানোই আমার লক্ষ্য। রাজনীতি ছেড়ে আপাতত মহামডানেই আরও বেশী করে সময় দিতে চাই আমি।

Post a Comment