গোপীবল্লভপুর দুই ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক
দি নিউজ লায়ন ; বিধানসভা ভোটে জঙ্গলমহলে হতাশাজনক ফল হয়েছে বিজেপির বিশেষ করে ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে কার্যত পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এবার দ্রুত ভাঙ্গন ধরেছে ভাজপায়।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক শুরু হয়েছে বিজেপির খাসতালুক তথা দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের তপসিয়া অঞ্চলে। বৃহস্পতিবার সকালে গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শতাধিক ভাজপা নেতাকর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের তপসিয়া অঞ্চলের সভাপতি নিরঞ্জন দাস ।
তিনি বলেন , বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। তাই তাদের আবেদনে সাড়া দিয়ে তাদেরকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এই এলাকায় বিজেপির ঝান্ডা টাঙ্গানোর কেউ থাকবে না।
এই এলাকার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের কান্ডারী ও জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার অন্যতম কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যার ফলে ওই এলাকায় বিজেপির আর কোনো অস্তিত্ব রইল না বলে তিনি জানান।

Post a Comment