ঝাড়গ্রামের লোধাসুলি রেঞ্জ এলাকায় ঢুকলো প্রায় ২৫ টি হাতি
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বন দফতরের লোধাসুলি রেঞ্জের পেনেয়াভাঙ্গা ও পূর্নাডিহি গ্রামে মঙ্গলবার ভোরে প্রবেশ করলো প্রায় দলমা থেকে আসা প্রায় ২৫ টি দাঁতাল হাতি । আর সেই হাতির দল থেকে বিচ্ছিন্ন হয়ে লোধাশুলি জঙ্গল পার্শ্ববর্তী রাস্তা ও এলাকাগুলিতে ঘোরাঘুরি করছে ৪ টি হাতি। প্রতিদিন সন্ধ্যায় খাদ্যের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে গিয়ে ফসল নষ্ট করছে এবং লোকালয়ে ঢুকে পড়ছে। যার কারণে নিত্যনতুন সমস্যার মুখে পড়ছেন ওই এলাকার চাষিরা ।
এমনিতেই ফসল ঠিকঠাক ভাবে ঘরে তোলা হয়নি বৃষ্টির কারণে আর তার উপর এই হাটির তাণ্ডব,যার ফলে ওই এলাকার চাষীরা সমস্যায় পড়েছেন । প্রতিদিন লোকালয়ে ঢুকছে হাতির দল।
তাই জীবন হাতে নিয়ে বসবাস করতে হচ্ছে ওয়ালাকার বাসিন্দাদের। সেই সঙ্গে লোধাসুলি লাগুয়া পার্শ্ববর্তী এলাকার রাস্তায় পথ আটকে গজ রাজ দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকায় আতঙ্কের পাশাপাশি সমস্যার মুখে পড়েছেন এলাকার মানুষ জন।গ্রামবাসীরা বিষয় টি বন দফতর কে জানিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।সেই সঙ্গে হাতি গুলির গতি বিধির উপর বন দফতরের কর্মীরা নজর দারি করছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।তা সত্ত্বে ও ওই এলাকার গ্রামবাসীরা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান।

Post a Comment