ভাঙ্গন সমস্যার সমাধান লক্ষ‍্য সাবিনার - The News Lion

ভাঙ্গন সমস্যার সমাধান লক্ষ‍্য সাবিনার




দি নিউজ লায়ন ; রাজ্যের মন্ত্রীর দায়িত্ব পেয়ে মালদার ভাঙ্গন সমস্যার সমাধানে জোর দেবেন এমনটাই জানালেন সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে মালদায় ফিরেন সদ্য রাজ্যের তিনটি দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া সাবিনা ইয়াসমিন। তাঁকে মুখ্যমন্ত্রী সেচ, জল সম্পদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এবারে সাবিনা ইয়াসমিন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকেই বিপুল ভোটে তৃণমূলের হয়ে জয়লাভ করেন। তারপরেই মালদার একজন মহিলা লড়াকু নেত্রীকে রাজ্যের মন্ত্রী পদে জন্য বেছে নেওয়া হয়।


মঙ্গলবার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,  মুখ্যমন্ত্রী তিনটে দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে। মালদায় ভাঙ্গন নিয়ে বরাবরই একটা সমস্যা রয়েছে। এবারে সেই সমস্যার সমাধান করতে হবে। বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই মালদার বিভিন্ন ভাঙ্গন এলাকাগুলি তদারকি করে দেখার কাজ শুরু করবো। কোথায় কি পরিস্থিতি রয়েছে, তা সম্পূর্ণ খতিয়ে দেখেই রাজ্য সরকারের কাছে রিপোর্ট পাঠাবো । মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানানো হবে। মালদায় ভাঙ্গন এবং বন্যা সমস্যা নিয়ে বারবার নানান অভাব অভিযোগ উঠে আসছে। কিন্তু এবারে আশা করি সেই সমস্যা হতে দেব না।


মন্ত্রী সাবিনা ইয়াসমিন আরও বলেন, আমার  মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় গঙ্গার ভাঙন সমস্যা রয়েছে। যেহেতু এটি জাতীয় সমস্যা। তাই বিগত দিনে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ উদাসীন মনোভাব দেখা গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেচ দপ্তরকে কাজে লাগিয়ে মোথাবাড়ি থেকে শুরু করে মানিকচকের মতোন এরকম বিভিন্ন জায়গায় ভাঙ্গন সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। তাই এবারে আমার এই দপ্তরের দায়িত্ব রয়েছে। কাজেই এখন থেকেই ভাঙন সমস্যা সমাধান নিয়ে আমাকেও সুদৃঢ় ভাবে কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.