সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক - The News Lion

সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায়ে তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক




দি নিউজ লায়ন ; সীমান্তবর্তী উত্তেজনা প্রবণ মুর্শিদাবাদ জেলার একাধিক গ্রামে ভোট-পরবর্তী শান্তি-শৃঙ্খলা বজায়ে এদিন গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হলো সদর শহর বহরমপুর এর তৃণমূল কার্যালয়ে। জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য দলের নেতা কর্মীদের আহ্বান জানালেন মুর্শিদাবাদের তৃণমূলের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান। 


তিনি সাংবাদিক সম্মেলনে  বলেন, জেলায় কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা হচ্ছে। এই কোভিড পরিস্থিতিতে আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর এসব হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সমস্ত কর্মীকেই আবেদন করছি, শান্তি বজায় রাখুন। ধৈর্য রাখুন। মানুষ দু’হাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন। তাই কোথাও অপ্রীতিকর কোনও কিছু করবেন না। শান্তি-শৃঙ্খলা যেন নষ্ট না হয়। 


যাঁরা আমাদের ভোট দেননি, তাঁদের উপর আক্রমণ করবেন না"। পরিশেষে তিনি আরোও বলেন ,"গণতান্ত্রিক ব্যবস্থায় জয় পরাজয় থাকে। এটা মেনে নিতে হবে। আমাদের জেলায় সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। তাই সবাইকে দায়িত্ব নিতে হবে। এটাই মুর্শিদাবাদ জেলার বৈশিষ্ট্য ভাতৃত্ববোধ বজায় রাখা"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.