করোনার কারণে এই প্রথম বিশ্বভারতীতে পালিত হলো না রবীন্দ্র জন্মজয়ন্তী - The News Lion

করোনার কারণে এই প্রথম বিশ্বভারতীতে পালিত হলো না রবীন্দ্র জন্মজয়ন্তী




দি নিউজ লায়ন ; অভূতপূর্ব ভাবে এই প্রথম ২৫ শে বৈশাখ কবিগুরুর জন্মদিন উদযাপন হলো না শান্তিনিকেতনে। করোনা উদ্ভূত পরিস্থিতিতে এই প্রথম বিশ্বভারতীতে গাওয়া হলো না ২৫ শে বৈশাখ হে নুতন।


স্বাভাবিক পরিস্থিতি থাকলে অন্যান্য বছর ২৫ বৈশাখ শান্তিনিকেতনে সকাল থেকে রাত পর্যন্ত উদযাপিত হল কবিগুরুর জন্মজয়ন্তী। সকালে উপাসনা গৃহে উপাসনা ও রবীন্দ্র সংগীত গেয়ে কবিকে স্মরণ করা হয়। এছাড়াও রবীন্দ্রভবনের বিচিত্রা প্রদর্শশালায় গুরুদেবের বিভিন্ন বিষয়ে চিত্র প্রদর্শনী, রবীন্দ্রভবন অথবা পুরনো ঘন্টাতলায় রবীন্দ্র সংগীত গান, আবৃত্তি ও কবিতা মাধ্যমে উৎসব উদযাপন করা হয়।  


এছাড়াও সন্ধ্যায় পাঠভবনের গৌরপ্রাঙ্গণে রবীন্দ্রনাথ রচিত নৃত্যনাট্য পরিবেশন করেন পাঠভবন অথবা শিক্ষাসত্রের পড়ুয়ারা। এইভাবেই সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদেবকে স্মরণ করা হয় কিন্তু গতবছর মার্চ মাস থেকে বন্ধ বিশ্বভারতীর ক্যাম্পাস। অনলাইনে পঠন-পাঠন হলেও দেড় বছরেরও বেশি সময় ধরে ছাত্রছাত্রী শূন্য বিশ্বভারতীর ক্যাম্পাস। যদিও গত বছর স্থানীয় ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র সংগীতের মাধ্যমে উদযাপিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। কিন্তু এ বছর গত ১৭ এপ্রিল থেকে ৯ মে, রবিবার পর্যন্ত বিশ্বভারতীর বিভিন্ন ভবন, সদন, সেন্টার, অফিস বন্ধ করা হয়েছে করোনা সংক্রমনের বাড়বাড়ন্তের জন্য। তবে পানীয় জল, বিদ্যুৎ,  হাসপাতাল ও স্যানিটাইজেশন প্রভৃতি জরুরী পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে বিশ্বভারতীর বিজ্ঞপ্তিতে।


যদিও রবিবার সকাল ৭টায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী প্রথমে শান্তিনিকেতনে উপাসনা গৃহ ও ছাতিমতলায় ও পরে রবীন্দ্রভবনের উদয়ন গৃহের কবিকক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে জানা গেছে বিশ্বভারতী সূত্রে। তবে সামগ্রিক বিষয়ে বিশ্বভারতীর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.