আজ বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন চিকেন অনথন
দি নিউজ লায়ন;
উপকরণ
১ কাপ ময়দা
১/২ কাপ কর্ন ফ্লাওয়ার,
২ চা চামচ মাখন,
লবণ স্বাদমতো,
৩/৪ কাপ গরম জল,
১ কাপ মুরগির কিমা,
১ চা চামচ তিলের তেল,
১/২ কাপ বাঁধাকপি,
২টি ডিমের কুসুম,
১ চা চামচ সয়াসস,
১ টেবিল চামচ হইসিন সস (ইচ্ছা),
১ মুঠো ধনে পাতা,
১ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি,
১ টেবিল চামচ গাজর,
১ চা চামচ কাঁচালঙ্কা কুচি,
১ চা চামচ আদাকুচি,
১ চা চামচ রসুন কুচি,
তেল ভাজার জন্য,
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো।
প্রণালি
প্রথমে ময়দা, কর্ন ফ্লাওয়ার, মাখন, লবণ এবং গরম জল দিয়ে ভাল করে মিশিয়ে ডো তৈরি করে নিন। এখন একটি পাত্রে মুরগির মাংস বাটা, তিলের তেল, লবণ, বাঁধাকপি কুচি, দুটি ডিমের কসুম, সয়া সস, হইসিন সস, ধনে পাতা কুচি, পেঁয়াজ পাতা কুচি, গোলমরিচের গুঁড়ো, গাজর কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এখন মাংসের কিমার মাঝে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিন।
এবার ময়দার ডো দিয়ে ছোট ছোট রুটির মত পাতলা অন্থন শিট তৈরি করে নিন। শিটের মাঝখানে মুরগির কিমা দিয়ে আঙ্গুলে জল নিয়ে শিটের চারপাশে লাগিয়ে দিন। এবার শিট একপাশ থেকে ভাঁজ করে কিমার অংশটুকু ঢেকে মুড়িয়ে নিন। এরপর শিটের মাথা দুটোর মুখ মাঝখানে এনে লাগিয়ে দিন। তারপর গরম তেলে চিকেন অনথন দিয়ে দিন। সোনালি রঙ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Post a Comment