এবার পর্দায় আসতে চলেছে করিনার রান্নার শো ’ - The News Lion

এবার পর্দায় আসতে চলেছে করিনার রান্নার শো ’



দি নিউজ লায়ন;  এবার পর্দায় আসতে চলেছে করিনার রান্নার শো। তবে শুধু করিনা নন, থাকছেন, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, এবং প্রতীক গান্ধী। সঞ্চালকের ভূমিকায় করণ জোহর। ইতিমধ্যেই সামনে এসেছে শোয়ের প্রমো। প্রমোতে চিজ ঘষতে দেখা গেল করিনাকে। 


মালাইকাকে বলতে শোনা গেল 'কখনও না, কখনও না'। আর একদিকে রান্না করতে গিয়ে জখম করণ জোহর। তাঁকে বলতে শোনা গেল, ''এমন সুন্দর চেহারায় যেন দাগ না লাগে।'' অর্জুন কাপুর, প্রতীক গান্ধীকেও দেখা গেল প্রমোতে। এই  প্রমো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে করিনা।  এই ভিডিও শেয়ার করে করিনা লিখেছেন, ‘কাপুররা কেমন খেতে ভালোবাসেন তা অনেকেই জানেন! আমি খুব উচ্ছ্বসিত ডিসকভারি প্লাসের এই শো-তে আসতে পেরে।  ডিসকভারি + এ ১৫ এপ্রিল থেকে দেখা যাবে এই শো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.