বালিগঞ্জে বিজেপি নেতাকে গ্রেফতারের ঘটনায় উত্তেজনা
দি নিউজ লায়নঃ বালিগঞ্জে মন্ডল সভাপতি নেপাল মন্ডলকে গ্রেফতারের ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে। সূত্রের খবর, সোমবার সকালে স্থানীয় এক মন্ডল সভাপতিকে হঠাত করেই গ্রেফতার করে বালিগঞ্জ থানার পুলিশ।
গ্রেফতারের খবর পাওয়া মাত্রই প্রতিবাদ জানাতে থানায় যান বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টের ভয় দেখানো হচ্ছে। আর এই অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Post a Comment