বাংলার মাটি দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না, বাংলার মাটি বহিরাগতদের জন্য নয় , অভিষেক
দি নিউজ লায়ন; বিজেপির ভাড়া করা ক্যাসেট আর মমতা ব্যানার্জি ডিভিডি। বিজেপি শুধু প্রতিশ্রুতি দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে দেখায়। বিজেপি কে শুধু শুনতে পাবেন, মমতা ব্যানার্জি কে শুনতেও পাবেন দেখতেও পাবেন। শনিবার হুগলিজেলার ধনিয়াখালী সোমশপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীমা পাত্রের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে রাজ্য সরকারের এক গুচ্ছ প্রকল্পের সুফল তুলে ধরেন জনসভা থেকে।অন্যদিকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অভিষেক। তিনি বলেন এই মাটি দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না, এই মাটি বহিরাগত দের জন্য নয়।
আগামী দিনে উন্নয়ন বনাম অনাচারের লড়াই হবে। ১৫ লক্ষ টাকা এবং 2 কোটি চাকরি কোথায় গেল তার জবাব প্রধান মন্ত্রী দেননি। নোট বন্দি করে কালো টাকা ধ্বংশ করতে পারে নি। জুমলা বাজ নেতারা ভোট ভিক্ষা করে সোনার বাংলা গড়তে চাইছে।গুজরাট, উত্তর প্রদেশ কে আগে সোনার করে দেখাক তার পর বাংলা কে সোনার বাংলা গড়বে। বিজেপি বলে তারা বড় দল আর তৃণমূল হচ্ছে কৃষকের দল, খেটে খাওয়া মানুষের দল।তৃণমূল যা কাজ করেছে তার রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছে, বিজেপি দেয়নি। আবার অভিষেকের চ্যালেঞ্জ যেকোন জায়গায় আলোচনা সভায় বসে তথ্য পরিসংখ্যান দিয়ে লড়াই করবো। দশ গোল দিতে না পারলে রাজনীতির ময়দান ছেড়ে দেব। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দের জমি ফেরৎ দিয়েছে।
অভিষেক আরো বলেন যে স্বাস্থ্য সাথী প্রকল্পে রাজ্যের দশ কোটি মানুষ উপকৃত হবেন।যা সারা দেশের মধ্যে নাজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। আর মোদির আচ্ছা দিন এর নমুনা হলো" পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে পথে বসানো। তিনি বলেন আমি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের হিন্দুত্ব বিশ্বাস করিনা। বিজেপির ভাড়া করা ক্যাসেট আর মমতা বন্দ্যোপাধ্যায় হাই কোয়ালিটির ডিভিডি। জয় বাংলা বললে বাংলাদেশি, আর প্রধানমন্ত্রী মোদি কে জিজ্ঞাসা করে বাংলার বিজেপি নেতারা বাংলার উন্নয়ন করবে।
শনিবার ধনেখালির সভা শেষ করে হুগলি জেলার আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল এর সমর্থনে আরামবাগ শহরে এক ঐতিহাসিক রোড শো এর মাধ্যমে নির্বাচনী প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রোড শো তে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন । যার ফলে স্তব্ধ হয়ে পড়ে গোটা আরামবাগ শহর। এর আগে এত মানুষের ভিড় কখনো দেখেনি আরামবাগের মানুষ যেখানে শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ প্রচার করেছিলেন সেই একই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে আরামবাগ শহরে মানুষের ভীড় উপচে পড়ে ছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষকে আরামবাগ বিধানসভা কেন্দ্রের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য আরামবাগ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল কে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করার আহ্বান জানান। প্রচন্ড গরম উপেক্ষা করে যেভাবে হাজার হাজার মানুষ আরামবাগ শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে সামিল হয়েছিলেন তা দেখে খুশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো কে কেন্দ্র করে আরামবাগ শহরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।
Post a Comment