চন্দ্রকোনারোডে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু - The News Lion

চন্দ্রকোনারোডে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

 


দি নিউজ লায়ন;    পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা  তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের কদমডিহার কাছে মঙ্গলবার সকালে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের । তাঁর নাম লক্ষ্মীকান্ত ঘোষ ( ২৮) । তিনি চন্দ্রকোনা রোডে একটি প্যাথলজি ল্যাবে টেকনিশিয়ান এর কাজ করতেন । 


এদিন সকালে বাইকে চড়ে কাজে আসার সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাঁকে ধাক্কা মারে। তাঁকে উদ্ধার করে স্থানীয় দ্বারিগেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বীরঘোষা গ্রামে। 


চন্দ্রকোনা রোড বিট হাউসএর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ ঘাতক সিমেন্ট বোঝায় ট্রাক টি উদ্ধার করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ট্রাকের  চালক পলাতক।পথ দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় চন্দ্রকোনা রোড এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.