কেরলে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ কাকদ্বীপের ৫ জন মৎস্যজীবী,মৃত ১ জন
দি নিউজ লায়ন; কেরলের সমুদ্রে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক মৎস্যজীবীর।মৃত মৎস্যজীবীর নাম পবন দাস(৩৩)।এছাড়া দুর্ঘটনায় এখনও নিখোঁজ পাঁচ জন মৎস্যজীবী। নিখোঁজরাও কাকদ্বীপের স্টেশন সংলগ্ন উত্তর গোবিন্দপুর, ময়নাপাড়ার বাসিন্দা। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে কেরলে আরব সাগরের দেপুর বন্দরের কাছে ট্রলার নিয়ে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা।
সেই সময় জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।ফলে ট্রলারের ১৪ জন সমুদ্রে জলের তোড়ে তলিয়ে যায়।এদিকে আশপাশের বেশ কয়েকটি ট্রলার দেখতে পেয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে।উদ্ধার হয় পবন দাসের দেহ।এদিকে এই ঘটনায় কাকদ্বীপের উত্তর গোবিন্দপুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। মৃত ও নিখোঁজদের পরিবারের সদস্যরা ভেঙে পড়ে কান্নায়।তবে প্রশাসনের পক্ষ থেকে মৃত ও নিখোঁজ পরিবার গুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।শুক্রবার সকালে পবন দাসের নিথর দেহ বাড়ি আসে।তবে কাকদ্বীপের মৎস্যজীবী সুদীন দাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছি।
তিনি আপাতত সুস্থ আছেন।গত ৩ এপ্রিল গিয়েছিলেন পবন দাস, মানিক দাস, সুবল দাস, মানিক চক্রবর্তী, সুদিন দাসরা কাকদ্বীপ থেকে রওনা দেন।গত ১১ এপ্রিল কেরলের বন্দর থেকে ১৪ জনের দল পাড়ি দিয়েছিলেন সমুদ্রে। সমুদ্রে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় টালমাটাল হয়ে পড়ে ট্রলারটি।সেই সঙ্গে ছিল ঝোড়া বাতাস ও বৃষ্টি। উত্তাল ঢেউয়ের জেরে তলিয়ে যায় ট্রলারটি। ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্য ট্রলার।এখনও নিখোঁজ ৭ জন।এর মধ্যে ৫ জন বাঙালি আছেন।


Post a Comment