পণ না দেওয়ায় খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - The News Lion

পণ না দেওয়ায় খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ  লাখ টাকা পণ না দেওয়ায় খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বসিরহাট মহাকুমার মিনাখাঁ থানার চৈতল গ্রাম পঞ্চায়েতের নিমিচি গ্রামের ঘটনা ।স্থানীয় সূত্রে জানা যায় নিমিচি গ্রামের বাসিন্দা ৩২ বছরের রাজা মণ্ডলের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা নলমুড়ি গ্রামের বাসিন্দা রাজিয়া বিবির সঙ্গে বিয়ে ঠিক হয়, সেই বিয়েতে মেয়ের বাবা লক্ষাধিক টাকার আসবাব পত্র সহ সোনার গহনার বিনিময়ে বিবাহ হয় তাদের এক বছর আগে।


বিবাহের পর থেকেই আরও টাকা দাবি করে স্বামী এবং শ্বশুর-শাশুড়ি, সেই অর্থ না দিতে  পারায় প্রায় দিন অশান্তি হত তাদের সংসারে তাদের একটি ছয় মাসের কন্যা সন্তান রয়েছে, সোমবার দুপুরে স্বামী রাজ মন্ডল বাড়িতে না থাকার সুবাদে শশুর ও শাশুড়ি ৫০, বছরের আরশাদ  মন্ডল  ৪৫, বছরের  তাজমিরা বিবি। তাদের বৌমাকে প্রথমে গলা টিপে ধরে এবং পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। 


গ্রামবাসীদের সন্দেহ হওয়া তারা এসে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না মেলায় মিনাখা থানায় খবর দেওয়া হলে, মিনাখা থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে নিথর দেহটি উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঐ বধূকে মৃত বলে ঘোষণা করে।

 ইতিমধ্যে এই ঘটনায় চারজন অর্থাৎ শ্বশুর-শাশুড়ি, স্বামী এবং ননদের বিরুদ্ধে মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বধূর বাপের বাড়ির লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.