কালনায় বিজেপি প্রার্থীর প্রচারে হামলা - The News Lion

কালনায় বিজেপি প্রার্থীর প্রচারে হামলা

 


দি নিউজ লায়ন;  কালনায় বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  আজ, সকালে কালনার ওমরপুর গ্রামে প্রচারে বেরিয়ে  ছিলেন বিশ্বজিৎ কুণ্ডু। তখনই হামলা চালায় কয়েকজন তৃণমূলকর্মী। তাঁদের অভিযোগ, প্রথমে বিশ্বজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। তার পরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা চালায় এরা। 


তাঁদের আরও অভিযোগ, তৃণমূলকর্মীরা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন।  ঘটনার পরে কালনা ও বৈঁচি রুটে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিস। অবশেষে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার এগিয়ে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু।যদিও এই ঘটনা মানতে অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃ্রিত

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.