বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলা
দি নিউজ লায়ন; বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলা। কলকাতার হরিদেবপুরের হসপিটাল মোড়ের ঘটনা।এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন পায়েল। তিনি বলেন, বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালায় তাঁর গাড়িতে। তিনি সামনে বসেছিলেন। ফলে তিনি অল্পের জন্য বেঁচে যান। কিন্তু পিছনের সিটে বসে থাকা সহকর্মীরা যে কোনও মুহুর্তে আহত হতে পারতেন। এই হামলায় পায়েল সরকারের গাড়ির পিছনের কাঁচ পুরোপুরি ভেঙে গিয়েছে।
এছাড়াও গাড়ির জানলার কাঁচও চুরমার করে দেওয়া হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা বলতে পারছেন না পায়েল। তবে দুই দুষ্কৃতীকে তিনি বাইক করে চলে যেতে দেখেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Post a Comment