মালদার ভাজপা প্রার্থীকে লক্ষ্য করে গুলি
দি নিউজ লায়ন; কর্মীসভা সেরে মঞ্চ থেকে গাড়িতে ওঠার পথেই বিজেপি প্রার্থীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে । রবিবার রাত পৌনে ন'টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েত ঝন্টু মোড় এলাকায়। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে (৫২) সংকটজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।
তার গলায় গুলি লেগেছে । জরুরি অস্ত্রোপচার করা হলেও ২৪ ঘন্টা না কাটলে মেডিকেল কলেজের চিকিৎসকেরা এখনই কিছু বলতে পরিষ্কার করে বলতে পারছেন না। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বিজেপি প্রার্থী সুস্থ হওয়ার পরই পরিষ্কার করে ঘটনার বিষয়টি সম্পর্কে জানা যাবে। তবে এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে তানিয় তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রার্থী পদ নিয়ে মালদা জেলা জুড়ে বিজেপির অন্তর্কলহ বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের অভিযোগ গোটা ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠী কোন্দল থাকতে পারে। পুলিশ তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে।

Post a Comment