শিল্পতালুকের জমা আবর্জ্জনায় ভয়াবহ আগুন - The News Lion

শিল্পতালুকের জমা আবর্জ্জনায় ভয়াবহ আগুন

 


দি নিউজ লায়নঃ  দুর্গাপুরের ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড এবং মহারাজা কারখানার মাঝে পড়ে থাকা আবর্জনার স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ নাগাদ হঠাৎ জঙ্গলে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। পরে দমকলের আরও একটি  ইঞ্জিন যায়। 


দুর্গাপুরের পিসিবিএল কারখানার পাইপ লাইনের মাধ্যমে আগুন নেভানোর কাজে এগিয়ে আসে পিসিবিএল কারখানা কর্তৃপক্ষ। এই অগ্নিকাণ্ডের জেরে ডিভিসি মোড় থেকে এসবি মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার PCBL মোড়ে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। কারখানা কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। 


কি করে আগুন লাগল তা এখনো সঠিকভাবে জানা যায়নি। পিসিবি লএল কারখানার আধিকারিক কৌশিক মুখার্জী জানান আগুন লাগার খবর পেয়ে তারা কারখানার কর্মীদের নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়।তবে এই আগুনের জেরে এই কারখানায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.