করোনা আক্রান্ত জিৎ
দি নিউজ লায়নঃ করোনা আক্রান্ত সুপারস্টার জিৎ। নিজের টুইটার হ্যান্ডেলে সেকথা সকলকে জানান তিনি। তাঁর এই কথার উত্তরে দেব লিখলেন, ‘দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়ত প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি. যে কোন প্রয়োজনে মাত্র একটা ফোন কল করো’। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন জিৎ। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করতে আবেদন জানিয়েছেন জিৎ।

Post a Comment