বিজেপি নেতা খুনে গ্রেফতার ভাজপার বুথ কমিটির নেতা
দি নিউজ লায়ন; খুনের রাজনীতি করতে গিয়ে মুখ পুড়ল বীরভূম জেলা বিজেপির। বিজেপি কর্মী পতিহার ডোম খুনে অভিযুক্ত বিজেপির বুথ কমিটির নেতা দুলাল ডোমকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করল। বুধবার অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তুললে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার সকালে দুবরাজপুর থানার ফকিরবেড়া গ্রামে স্থানীয় বিজেপি নেতা পতিহার ডোমের মৃতদেহ উদ্ধার হয়।
এরপর দুবরাজপুর থানার পুলিশ যখন বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করতে যায় তখন বিজেপি কর্মীরা মৃতদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স টি আটক করে রেখে দেয়। তারা জানায় মৃত বিজেপি কর্মী পতিহার ডোমের স্ত্রী জয়শ্রী ডোমের অভিযোগের ভিওিতে অন্য বিজেপি নেতা দুলাল ডোমকে পুলিশ আটক করেছে তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু পুলিশ দুলাল ডোম কে ছাড়তে না চাওয়ায় বিজেপি কর্মীরা পুলিশ কে লক্ষ্য করে শুরু করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশ প্রতিরোধ করে।
ইটের আঘাতে পুলিসকর্মীর মাথা ফেটে যায়, জখম হয় দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহা্। দিনভর বিজেপির কর্মীরা গুন্ডাগিরি করে মৃতদেহ তুলতে বাধা দেয় পুলিশ কে। বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি জানিয়ে দিয়েছিলেন এই খুনের সাথে তাদের কোন সম্পর্ক নেই।এই খুনের ঘটনা বিজেপির আদি ও নব্যগোষ্ঠীর ক্ষমতা দখলের প্রতিফলন। বিষয়টি নিয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার সাথে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন ধরেননি।

Post a Comment