করোনা আক্রান্ত দক্ষিণী সিনেমার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন - The News Lion

করোনা আক্রান্ত দক্ষিণী সিনেমার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন

 


দি নিউজ লায়ন;      করোনা আক্রান্ত দক্ষিণী সিনেমার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানান তিনি।   তিনি আরো লিখেন, সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানাচ্ছি।সেই পোস্টে আল্লু অর্জুন লিখেন, সবাইকে জানাতে চাই যে আমার কোভিড পজিটিভ এসেছে। 


আমি বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছি এবং সব নিয়মকানুন মানছি।  সেইসাথে তিনি আরও লিখেন, আমার যারা ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলবো, আমাকে নিয়ে চিন্তা না করার জন্য, আমি ভালো আছি। সবাই বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন এবং সুযোগ করে করোনা টিকা নিন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.