অশোকনগরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ রাজ্য পুলিসের বিরুদ্ধে
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোটের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে।.এদিন অশোকনগরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে রাজ্য পুলিসের বিরুদ্ধে।
অশোকনগর ভুরকুন্ডা পঞ্চায়েত দোগাছিয়া ২৭ ও ২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্পে ঢুকে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। এলাকায় ব্যপক উত্তেজনা। তৃণমূলের দাবি, ভোটের জন্য কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে দলীয় ক্যাম্প করেছিল তারা। আচমকা পুলিশ এসে তাদের উপরে লাঠিচার্জ করে।

Post a Comment