মুখ্যমন্ত্রীর শীতলকুচির সফর বাতিল
দি নিউজ লায়ন; শীতলকুচির সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কমিশনের তরফে জানানো হয়েছে, ৭২ ঘণ্টা শীতলকুচিতে ঢুকতে পারবে না কোনও রাজনৈতিক দল। ফলে বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রীর সফর। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে একেবারেই ভালো চোখে দেখেনি তৃণমূল। দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মৃত্যুর ঘটনায় আঘাত পেয়েছেন।
তাই শীতলকুচি যেতে চেয়েছিলেন। সৌগত রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে শীতলকুচিতে ঢুকতে বাধা দেওয়ার জন্যই এমন নির্দেশ জারি করেছে কমিশন। তৃণমূলের এই প্রতিক্রিয়ার পর বিজেপির তরফেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, দেশের গণতন্ত্রের প্রতিই তৃণমূলের আস্থা নেই। তাই এমন কথা বলছে তারা। এদিকে চতুর্থ দফার নির্বাচনে অশান্তির পরদিনও থমথমে পরিস্থিতি শীতলকুচিতে।

Post a Comment