দ্বিতীয় দফায় ভোটের দিন ব্যাবহার করা গ্লাভস চন্দ্রকোনার বিভিন্ন স্কুল চত্বরে পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন; দ্বিতীয় দফায় ১ লা এপ্রিল ভোট ছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ আরো অন্যান্য জায়গায়।দ্বিতীয় দফায় ভোট সম্পূর্ণ হয়েছিল ১ লা এপ্রিল। ভোটের দিনে ভোটার দের জন্য ছিল করোনার জন্য বিশেষ পদক্ষেপ ।করোনার স্বাস্থ্য বিধি মেনে ভোটার দের জন্য ছিল গ্লাভস, স্যানিটাইজার সহ বিভিন্ন পদক্ষেপ । ভোটের দিন ইউজ করা গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে স্কুলের ভেতরে এবং স্কুল চত্বরে, ছবিটি উঠে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বিভিন্ন স্কুলে।১ লা এপ্রিল সন্ধ্যা ৬:৩০ মিনিটে ভোট শেষ হয়েছে।
কিন্তু ৫ই এপ্রিল সোমবার পর্যন্ত করোনার জন্য ব্যাবহার করা গ্লাভস সহ বিভিন্ন জিনিস পরিষ্কার করা হয় নি স্কুল চত্বর থেকে।যার ফলে বিভিন্ন বিদ্যালয়ের ভিতরে ও বাইরে সেই ব্যাবহার করা জিনিস গুলি পড়ে রয়েছে।তার ফলে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ওই এলাকার বাসিন্দারা স্থানীয় ব্লক প্রশাসনকে ওই ব্যাবহার করা ফেলে দেওয়া জিনিস গুলি দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়েছেন।
Post a Comment