মিনাখাঁতে পোলিং এজেন্ট ও ভোটারদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন; মিনাখাঁ বিধানসভার মালঞ্চে ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আবার ৩২ নম্বর বুথ শালিপুরে ভোটারদের ভোট দিতে বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মিনাখাঁতে আতঙ্কিত হয়ে তাঁরা বাড়িতে ফিরে এসেছেন বলে জানা গেছে। বুথে কেন্দ্রীয় বাহিনী নেই বলে জানিয়েছেন ওই ভোটাররা।
এদিকে মালঞ্চে সকালে ২০২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র বিজেপি বেশকিছু কর্মীরা পোলিং এজেন্ট নিয়ে প্রবেশ করতে যায় তখনই এলাকারই তৃণমূলের এক কর্মী তাঁদেরকে বাধা দেয়। জামার কলার ধরে তাকে ধাক্কা দেয় মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

Post a Comment