ভোটের ডিউটি সেরে ফেরার পথে সেনা জাওয়ানের মৃত্যু
দি নিউজ লায়ন; ভোটের ডিউটি করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল এক সেনা জওয়ানের মৃতের নাম বিজয় কুমার সিংহ (৪৭) । মঙ্গলবার বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় । পরবর্তীতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গিয়েছে ঐ সেনা জওয়ান উত্তর প্রদেশের ৩৭ এফ কোম্পানীর হেড কস্টেবল বিজয় কুমার সিংহ শেষ দুই দফার বিধান সভা নির্বাচনের জন্য মুর্শিদাবাদ ডিউটেতে এসেছিলেন । তিনি মুর্শিদাবাদ বিধান সভা কেন্দ্রের জিয়াগঞ্জ থানার আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠে কেন্দ্রীয় বাহিনীর বেস ক্যাম্পে ছিলেন।হঠাৎ তার শরীর খারাপ হলে তাকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
সেখানে তার মৃত্যু হয় ।এই ব্যাপারে ওই হাসপাতালের আধিকারিক অবসর প্রাপ্ত কর্নেল শাহিদুল ইসলাম বলেন ,“ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই জওয়ানের মৃত্যু হয় । হাসপাতালে নিয়ে আসার আগে তার মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ।” মৃত জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশের খুশি নগর জেলার দিলীপ নগর ধানি পট্টি এলাকায় ।
Post a Comment