বিনপুর থানার শ্যামসুন্দর পুর থেকে বস্তা বন্দী পচা গলা মৃতদেহ উদ্ধার - The News Lion

বিনপুর থানার শ্যামসুন্দর পুর থেকে বস্তা বন্দী পচা গলা মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শ্যামসুন্দর পুর এলাকায় ধান জমিতে একটি বস্তা থেকে পচা গন্ধ বের হয়।স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বিনপুর থানার পুলিশকে জানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিনপুর থানার পুলিশ।পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ওই বস্তার মধ্যে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ রয়েছে।


পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় নি।পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে।সেই সঙ্গে বিনপুর থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বিনপুর থানার শ্যামসুন্দর পুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.