নির্বাচনের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; বাহিনী সুত্রে জানা গেছে, মৃতের নাম রবীন্দ্র দেববর্মা(৫২)। তার বাড়ি ত্রিপুরার কল্যানপুর জেলার দিনদয়ালপাড়া এলাকায়। তিনি দুর্গাপুরের সিআরপিএফের ১৬৯ ব্যাটালিয়নে এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি সহকর্মীদের সাথে রায়গঞ্জের গয়ালাল গার্লস হাইস্কুলের ক্যাম্পে ছিলেন।
বাহিনীর এক কর্তা জানিয়েছেন নির্বাচনের কাজে দুদিন ধরেই তিনি ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এদিন দুপুরে মৃতদেহের ময়না তদন্ত করা হয়। এদিকে নির্বাচনের কাজে এসে আচমকাই তার এই মৃত্যুতে রহস্য দানা বেধেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই জওয়ানের মৃত্যুর আসল কারন উন্মোচনে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment