রাস্তায় ঘুরে পথচলতি মানুষকে মাস্ক বিলি, বাসে উঠে যাত্রীদের মাস্ক পরালো কেশপুর থানার পুলিশ
দি নিউজ লায়নঃ রবিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার বিভিন্ন এলাকা তে করোনা সংক্রমণ রোধে পুলিশের সক্রিয়তা দেখা গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তিওয়ারি পুলিশ বাহিনী নিয়ে রাস্তায় ঘুরে ক্রেতা-বিক্রেতা সহ যাত্রীদেরও পরালেন মাস্ক।
রবিবার বেলা দশটার সময় বিশাল সিভিক ভলেন্টিয়ার ও অন্যান্য পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে কেশপুর বাজারে অভিযান শুরু করেন পুলিশ আধিকারিকরা। প্রতিটি দোকানে ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতা সহ সকলকে করোনা নিয়ে সতর্ক করেছেন। করোনার সংক্রমণ রোধে প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন।
বেলা বাড়তেই কেশপুর বাজারের ওপর দিয়ে যাওয়া বিভিন্ন বেসরকারি সরকারি বাসে উঠে চালক, কন্টাকটার থেকে বাসযাত্রী সকলকেই মাস্ক পরতে বাধ্য করেছেন কেশপুর থানার পুলিশ। নিজ হাতে মাস্ক বিলি করেন কেশপুর থানার ওসি।তিনি সকলকেই মাস্ক ব্যবহার করতে বলেছেন।বিকেলের পর কেশপুর বাস স্ট্যান্ড এলাকাতে ঝুমুর গানের মাধ্যমে বাজারের বাসিন্দা ক্রেতা-বিক্রেতা সকলকে সচেতন করা হয়েছে করোনার সংক্রমণ বিষয়ে। পুলিশের এই উদ্যোগে খুশি কেশপুর বাজারের ব্যবসায়ী থেকে সর্বস্তরের মানুষজন।

Post a Comment