ভোটারদের সরাসরি বিজেপিকে ভোটদানের নির্দেশ কায়েম করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ গৌতম দেবের - The News Lion

ভোটারদের সরাসরি বিজেপিকে ভোটদানের নির্দেশ কায়েম করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ গৌতম দেবের

 


দি নিউজ লায়ন;  ভোটারদের সরাসরি বিজেপিকে ভোটদানের নির্দেশ কায়েম করছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে আই আর বি ও কেন্দ্রীয় বাহিনীভোটারদের প্ররোচিত করে পদ্ম ছাপের কথা বলছে বুথের নিরাপত্তা দায়িত্বে থেকে অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শনিবার শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সোবাভিটা ২৪৯নাম্বার বুথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এই কেন্দ্রের তৃনমূল প্রার্থী গৌতম দেব অভিযোগ তুলে সরব হন। 


তিনি বলেন আরবিআই ও কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বলছে কাকে ভোট দিয়েছো বিজেপিকে তো দিয়েছো তো। প্রাক্তন মন্ত্রী জানান গৌতম নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন আমার কাছে সে বলছে আমি বুথ থেকে বেরোতেই বলছে কাকে ভোট দিয়েছেন বিজেপিকে দিয়েছেন তো। তিনি বলেন উক্ত ব্যক্তি জানায় সে ভীত হয়ে যায় এবং বলেন এত পুলিশের সামনে আমাকে যে ভাবে চাপ দেওয়া হয় তাতে ভয় পেয়ে বলি হ্যাঁ দিয়েছি। গৌতম দেব ক্ষিপ্ত হয়ে বলেন এখনই অভিযোগ করো এই নির্দিষ্ট কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে অন্য কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।আমরা কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি। তবে এটা কেন্দ্রীয় বাহিনীর কাজ নয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.