নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করে ভোট প্রচারের অভিযোগ উঠল রাহুল সিনহার বিরুদ্ধে
দি নিউজ লায়ন; নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করে ভোট প্রচারের অভিযোগ উঠল রাহুল সিনহার বিরুদ্ধে। মঙ্গলবারই তাকে ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখতে নির্দেশ দেন নির্বাচন কমিশন। আর সেই দিনেই কমিশনের নির্দেশ লঙ্ঘন করে উত্তর ২৪ পরগণার মগরা রোডে একটি প্রচার ভ্যানে রাহুল সিনহার বক্তব্য তুলে ধরা হচ্ছিল।
ঘটনায় জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক নির্বাচন কমিশনের দারস্ত হবেন বলে জানিয়ছেন। নির্বাচন কমিশন প্রচারে বাধা দিলে, রাহুল সিনহা এক অভিনব পদ্ধতি অবলম্বন করেন। একটি ই-রিকসাতে ব্যানার লাগিয়ে তার বক্তব্যের রেকর্ড তুলে ধরা হয়।
সেই ই-রিকসা হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে গতকালই। এই বিষয়ে রাহুল সিনহা জানিয়েছেন, যাঁরা এই প্রচার কাজের সঙ্গে যুক্ত তাঁরা জানতেন না, যে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নজরে আসা মাত্রই প্রচার বন্ধ করা হয়েছে। এছাড়াও শুভেন্দু অধিকারীর সভাতেও রাহুল সিনহাকে দেখা যায় বলে অভিযোগ।
Post a Comment