পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা - The News Lion

পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

 


দি নিউজ লায়ন;   করোনার জেরে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স-এর পরীক্ষা। কারণ, একসঙ্গে, পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এপ্রিল মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা পিছিয়ে গেল নির্ধারিত সময়। জয়েন্ট এন্ট্রান্স পিছনোর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, পড়ুয়াদের সুরক্ষা ও কেরিয়ার তাঁদের কাছে বরাবরই অগ্রাধিকার পায়।


 তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষার দিন ও দিন ঘোষণার মধ্য়ে অন্তত ১৫ দিন সময় থাকবে। যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার সময় পায়। শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই কথা রবিবার জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.