নিজের হাতে সকলের জন্য ধোসা বানালেন সোনু সুদ
দি নিউজ লায়ন; মানুষের দুঃখে কষ্টে সব সময়ই মানুষের পাশে থাকেন সোনু সুদ। লকডাউনের সময়ও পরিযায়ী শ্রমিক এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। যখন যেখান থেকে সাহায্যের আবেদন এসেছে, সেখানেই পৌঁছে গিয়েছেন সোনু। তবে এবার ছবির সেটের শ্যুটিংয়ের ফাঁকে নিজের জন্যই ধোসা বানাতে দেখা গেল সোনুকে।
অভিনেতার কথায়, অন্যের উপর ভরসা না করে থেকে নিজের কাজ নিজেই করে নেওয়া ভালো। তাই নিজের খাবারও নিজেই বানিয়ে ফেললেন সোনু সুদ। এমনকি প্রয়োজনে অন্যদের খাবার তৈরি করে দিতেও তিনি তৈরি, এমনটাই জানালেন অভিনেতা। তিনি মজা করে বললেন, যেদিন শ্যুটিং থাকছে না, সেদিনও সেটে আসতে হচ্ছে খাবার বানানোর জন্য। সোনুর ধোসা বানানোর স্টাইলে মুগ্ধ অনুরাগীরা।

Post a Comment